শামীম ইকবাল চৌধুরী : অবশেষে আগামী ১৫ জানুয়ারীর মধ্যে ছাত্রলীগ সংগঠনকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা ছাত্রলীগ।
আর এদিকে, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন ২০২১ ও ২০৪১, পার্বত্য চট্টগ্রামের অবিসাংবাদিত নেতা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র স্বপ্ন বাস্তবায়ন ও সংগঠনকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগে সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জানুয়ারীর মধ্যে সম্মেলন সফল করার সিদ্ধান্ত নিয়েছেন বান্দরবান জেলা ছাত্রলীগ।
আজ (বুধবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মু, রেজাউল করিম।
তিনি জানান,সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতিক্রমে স্বাস্থ্য বিধি মেনে সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়।
এই ব্যাপারে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাউছার সোহাগ বলেন, সংগঠনকে আরো বেশি সুসংগঠিত করার লক্ষ্যে বান্দরবান জেলার ৭ উপজেলার মেয়াদ উর্ত্তীণ বিভিন্ন স্ব স্ব ইউনিটকে বার্ষিক সম্মেলনের আয়োজন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারীর মধ্যে যে কোন দিন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে যথা নিয়মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল ও স্বার্থক করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
উল্লেখ্য, বান্দরবান জেলার সাতটি উপজেলার মধ্যে তৃণমূলের পৃথক পৃথকভাবে তারিখ ঘোষণা করে ৫টি বিভিন্ন ইউনিটের আগামী ২৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারীর মধ্যে সন্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বান্দরবান জলা ছাত্রলীগ।
—————–
