নিজস্ব প্রতিনিধি-
মেরিন ড্রাইভ সড়কের উত্তর শীলখালী এলাকায় মাইক্রোবাস চাপায় একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জনতার সহায়তায় চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে।
বুধবার রাত নয়টার দিতে এ ঘটনা ঘটে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহনের জন্য মরদেহটি সহ ধৃত চালককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া না গেলেও লোকটাকে ভবঘুরে হিসাবে চিহ্নিত করেছে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফ মুখে মাইক্রোবাসটি (নং ঢাকা মেট্টো গ ১২ ১৭৩৪) ছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অজ্ঞাত ব্যক্তির চাপা দেয়।
