আশিক বন্ধু : চট্টগ্রামে ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু স্মুরণ সভা, সবার প্রিয় এবি গানের প্রকাশনা ও এবির গান নিয়ে সংগীতানুষ্টান অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্টিত হয়েছে। চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে গতকাল বিকেল ৫ টায় শুরু হয় এই অনুষ্টানটি। অনুষ্টানে আইয়ুব বাচ্চুকে নিয়ে লেখা নতুন গান ‘সবার প্রিয় এবি গানের প্রকাশনায় অংশগ্রহন করেন গানটির গীতিকার আশিক বন্ধু, কন্ঠশিল্পী মামুনুল ইসলাস। প্রকাশনা শেষে সবার প্রিয় এবি গানটি স্টেজে গেয়ে শোনান মামুনুল ইসলাম। অনুষ্টানের শুরুতেই আইয়ুব বাচ্চুর চট্টগ্রামের দীর্ঘদিনের স্বজন, বন্ধু ও মিউজিকের সাথে জড়িত অনেকেই এবির সাথে কাটানো সময়গুলোর স্মৃতিচারণা করেন। অনুষ্টানটি পরিচালনা করেছেন গীতিকার ও বিনোদন সাংবাদিক আশিক বন্ধু। অনুষ্টানটির আয়োজন করেছেন এবি মিউজিক স্টেশন ও আইয়ুব বাচ্চু সঙ্গীত স্মৃতি পরিষদ। এদিন স্টেজে আইয়ুব বাচ্চুর গানে ছিলেন সাসটেইন ব্যান্ড, সাইফুদ্দিন মাহমুদ খান, মামুনুল ইসলাম। অনুষ্টানটির আয়োজক ও আইয়ুব বাচ্চু সঙ্গীত স্মৃতি পরিষদ এর সভাপতি আশিক বন্ধু বলেন, বাচ্চু ভাই শুধু গানে নয়, সহযোগিতা ও আন্তরিকতায় অসাধারণ একজন মহান মানুষ তিনি। তাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, সাহস পেয়েছি গান ও ভালবাসা দিয়ে কিভাবে মানুষের মন জয় করতে হয়। তাকে সারাজীবন স্মরণ করবো ও তার গান , সুর কথা আমরা আমাদের হৃদয়ে রাখবো। তিনি আছেন, থাকবেন তার অসংখ্য গানে, কথা, সুরে ও গিটারে। বাচ্চু ভাইয়ের নামে একটা সড়ক বা অডিটোরিয়ামের নামকরন করা হোক সে দাবী জানাচ্ছি। অনুষ্টানটির আয়োজনে সার্বিক পরিচালনা ও সহযোগিতা করেছেন দূরবীণ ব্যান্ড প্রধান ও কন্ঠশিল্পী সৈয়দ শহীদ। ১১ জানুয়ারি অনুষ্টিত এই এবি স্মরণ সভা আমরা প্রতি বছরই করে যাবো। এবির ঘনিষ্টজন জ্যাকব ডায়েস বলেন, ‘বাচ্চুর শুরু থেকে আমি ছিলাম। তার সঙ্গীতের শুরুটা আমার হাতে ছিল । তবে তারমধ্যে শেখার ও মিউজিক তৈরি করার প্রবল আগ্রহ ও চেষ্টা ছিল। মিডিয়া ব্যক্তি¦ত্ব, সংগঠক ইনজিনিয়ার জাবেদ আফসার চেীধুরী বলেন, ‘আইয়ুব বাচ্চু মরেননি, তিনি অমর, তিনি লিজেন্ড। তার অর্জন, সাফল্য অনেক উচ্চতায়, যা নিয়ে আমরা চট্টগ্রামের সন্তান হিসেবে গর্ব করতে পারি। আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করেন সংগঠক জাবেদ আফসার চেীধুরী, সাইফুদ্দিন মাহমুদ খান, চ্যানেল আই চট্টগ্রামের সাংবাদিক চেীধুরী ফরিদ, নুরুল আজম পবন, রনি বড়–য়া, সাসটেইন ব্যান্ডের এরশাদ, আরাফাত, রাসেল, জামাল আহমেদ, সাইদুল আরেফীন, মুক্তিযোদ্দা আলেয়া চেীধুরী, লিয়াকত হোসেন খোকন, শামসুল হায়দার তুষার, কাকলী দাসগুপ্তা, রমজান আলী মামুন, ফারুক হাসান, তানিয়া সুলতানা শানু, শাহরিয়ার সাইমন সাকিম, আব্দুল্লাহ মজুমদারসহ অনেকে।
