গত কাল ২৮শে অক্টোবর শুক্রবার রাত ৮টার সময় টেকনাফ সদর ইউপি’র উত্তর লম্বরি গ্রামের মাষ্টার আলী আহমদের বড় পুত্র সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ শওকত (৩০) আজমান থেকে বাড়ী ফেরার পথে শেখ জায়েদ রোড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ………রাজেউন। তাঁর এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছেন দুবাইস্থ টেকনাফ প্রবাসী কমিউনিটি নেতারা যথাক্রমে- ফেকাহবিদ ডঃ মাওলানা আব্দুস সালাম সাঈয়ীদ করিম, আলী হোসাইন, মুহাম্মদ শাহ জাহান, মুহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ হোছন, মুহাম্মদ রাশেদ উল্লাহ, মুহাম্মদ তৈয়ব, হামিদ উল্লাহ প্রমুখ। বিবৃতি দাতারা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করন এবং মরহুমের মরদেহ স্বদেশে যথা সময়ে পৌছাতে সংশ্লিষ্ট দুতাবাসের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, মরহুমের মরদেহ বর্তমানে আজমান শেখ খলিফা হাসপাতালের মর্গে পুলিশ হেফাযতে রয়েছে। দেশে গ্রামের বাড়ীতে পৌছানোর জোর প্রক্রিয়া চলছে।
