সাদ্দাম হোসাইন : বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের উদ্যোগে টেকনাফের ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে ৯শত উপকার ভোগী রোহিঙ্গাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২৯ ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফের ২৪নং লেদা ক্যাম্প বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের আয়োজনে IVY Japan এর অর্থায়নে নয়শত রোহিঙ্গা উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্প ইনচার্জ (CiC) মো. নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি বলেন, মুক্তি কক্সবাজার এর চিন্তা ও কাজ অন্যান্য এনজিও এর কাজের চেয়ে সুন্দর ও আলাদা। আমার জানা মতে এ পর্যন্ত এই ক্যাম্পে যে সমস্ত এনজিও সংস্থা অর্থাৎ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কৃষি সহায়তা তথা বসত ভিটায় সবজি চাষ নিয়ে কাজ করেছে মুক্তি কক্সবাজার তাদের মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে আমি যখন বিভিন্ন সাব-ব্লকে পরিভ্রমণ করি তখন প্রায় প্রতিটি উপকার ভোগীদেও ঘরের চাল বা বাশেঁর মাচায় বিভিন্ন জাতের সবজি বাগান দেখতে পাই তখন আমি খুব আনন্দিত হই। মানুষ একটু আন্তরিক ও চেষ্টা করলে কি না করতে পারে। আবার আমি যখন উপকার ভোগীদের জিজ্ঞেস করি এ বাগান থেকে তারা কি কি সবজি ও শাক খেয়েছে তারা খুব উচ্ছ¦াসের সাথে বলে যে, এ পর্যন্ত তারা (রোহিঙ্গা) লাউ, শশা, বরবটি, করলা, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, ঝিংগে, চাল কুমড়া, লাল শাক, কলমি শাক, ডাটা মারিশ, ধনেয়া পাতা ইত্যাদি খেয়েছে ও বিক্রি করেছে। তখন আমি খুব আনন্দিত ও উদ্দীপ্ত হই। তার জন্য আমি মুক্তি কক্সবাজার ও IVY Japan কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। তিনি আরো বলেন, যে সবজি চাষ বা গাছ লাগানো ফরজ কাজ। বক্তব্য শেষে সকল উপকার ভোগীদেরকে রবি মৌসুমের সবজী চাষ করার জন্য উন্নত জাতের বীজ এবং ১০কেজি পরিবেশ বান্ধব কেঁচো সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রকল্পের ফিল্ড অর্গানাইজার আজিজুল হক প্রকল্পের কার্যক্রম, চ্যালেঞ্জ ও অর্জন সংক্ষেপে তুলে ধরেন। প্রকল্পের ফিল্ড কোডিনেটর আনোয়ার হোসেন চৌধুরী প্রকল্প কার্যক্রমের স্থায়ীত্বশীলতার জন্য গৃহিত পদক্ষেপ ও পরিকল্পনা সমূহ অবহিত করেন। প্রাণবন্ত উপস্থিতির মধ্য হতে আগ্রহী উপকার ভোগীগণ তাদের সফলতাও সন্তোষ্টির অনুভুতি প্রকাশ করেন এবং সবজী চাষ কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা ও প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকল্পের কমিউনিটি মবিলাইজার শাহনুর আক্তার ও শাহিনা আক্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং প্রল্পের কর্মীবৃন্দ সুশৃঙ্খল বিতরণ ব্যবস্থা পরিচলনা করেন। ##
