মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফে মাদকাসক্ত ছেলের হাতে গুরুতর আহত হয়েছেলে পিতা।
মাদক সেবনের জন্য টাকা না পেয়ে পিতাকে মারধরকরেছিল বলে একাধিক সুত্রে জানা যায়।
স্থানীয় জনতা গুরুতর আহত পিতাকে উদ্ধার করেন।
অপরদিকে মাদকাসক্ত বখাটে ছেলেকে আটক করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসানের কার্যালয়ে সোপর্দ করে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে টেকনাফ পৌরসভাধীন ২নং ওয়ার্ড পুরান পল্লানপাড়ায় ঘটেছে এ ঘটনা।
জানা যায়, টেকনাফ পৌরসভাধীন ২নং ওয়ার্ড পুরান পল্লানপাড়ার বাসিন্দা হাকিম আলী একজন পরিশ্রমী লোক। মাইক সাউন্ডবক্স ভাড়া দিয়ে ও পানের দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। হাকিম আলী ২ ছেলে ৩ মেয়ের জনক। ৮ বছর আগে স্ত্রী মারা গেলেও অশান্তির আশংকায় সন্তানদের দিকে চেয়ে ২য় বিয়ে করেননি। বড় পুত্র রহিমুচ্ছাদেক (২৩) বখাটে ও মাদকসেবী। বহু চেষ্টা করেও পুত্রতে সৎ পথে ফেরাতে পারেননি। মাদক সেবনের টাকার জন্য প্রতি সপ্তাহে অন্ততঃ কয়েকবার পিতাকে মারধর করত।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগে স্থানীয় বাসিন্দাগণ টেকনাফ পৌরসভাধীন ২নং ওয়ার্ড পুরান পল্লানপাড়ার বাসিন্দা হাকিম আলীর পুত্র রহিমুচ্ছাদেক (২৩) নামে একজন যুবককে আটক করে আনেন। পরিক্ষার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ বছরের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।
