মুক্তিপণ দিয়ে ফিরেছে লেদা ক্যাম্পে স্বশস্ত্র গ্রুপের হাতে অপহৃত যুবক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : লেদা ক্যাম্পে রাতে স্বশস্ত্র রোহিঙ্গা গ্রæপের হাতে অপহৃত যুবক মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে। এরফলে উদ্বিগ্ন থাকা পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

২৯ আগষ্ট দুপুর দেড় টারদিকে পাহাড়ে অবস্থানকারী স্বশস্ত্র রোহিঙ্গা গ্রুপ ৭০হাজার টাকা মুক্তিপণ দাবী করলেও অপহৃত ছেলের পিতা গরীব হওয়ায় ধার-কর্জ্জ করে ৩০হাজার টাকা সংগ্রহ করে নির্ধারিত স্থানে গিয়ে দিয়ে আসলে লেদা-আলীখালীর মধ্যবর্তী পাহাড় হতে অপহৃত জাহেদ হোছন ফিরে আসে।

স্থানীয় ক্যাম্প চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, অপহৃত যুবকের পরিবার ৩০হাজার টাকার বিনিময়ে তাদের ছেলেকে ফিরে পায়।

উল্লেখ্য, ২৯আগষ্ট রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের ২৪নং রোহিঙ্গা ক্যাম্প লেদা এলএমএস ক্যাম্পের এমদাদ উল্লাহ মাঝির অধীনে চনাপাড়ার ব্লক-এ-৬ এর এফসিএন-২৫৫৪১৩ শেড নং-৫৬০ এর বাসিন্দা শামসুল আলমের পুত্র জাহেদ হোসাইন (২১) কে পাহাড় থেকে নেমে আসা স্বশস্ত্র একটি রোহিঙ্গা গ্রæপ অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।