শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকার বড়ুয়াপাড়ার সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
১৬ জুন বুধবার ভোর ৪টায় সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকার বড়ুয়া পাড়ার সুনিলের বাড়ীর সামনে অভিযান চালিয়ে দুই মাদক কারবারি থেকে ২শত পিস ইয়াবা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
বুধবার সন্ধ্যায় বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
আটককৃত আসামীরা হলেন, সদর ইউনিয়নের পূর্ব বিছামারা হাকিম আলীর পুত্র আলমগীর হোসেন প্রকাশ আলম(২৪), উত্তর বিছামারা এলাকার মৃত আব্দু রহমানের পুত্র মো, হাশেম উদ্দীন(৪৬)।
পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর দিকনির্দেশনা এবং থানা এএসআই মুহাম্মদ মোজাম্মেল হক ও এএসআই খাদেমুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকার বড়ুয়াপাড়ার সুনিলের বাড়ীর সামনে দুইশত পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। আর এদিকে, অভিযানকালে দুই শীর্ষ ইয়াবা কারবারির পালানোর চেষ্টা চালানোর সময় ছুরির আঘাতে দুই পুলিশ আহত হয়েছে বলে জানান পুলিশ।
আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে এবং কাল বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদেরকে বান্দরবান জেল-আদালতে প্রেরণ করা হবে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।
