এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক রোস্তম গণি মাহমুদ। তিনি আইডিয়াল উচ্চ বিদ্যালয় ছাড়াও ডুমখালী দাখিল মাদ্রাসা ও ডুমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন। সাংবাদিক রুস্তম গণী বর্তমানে ডুলাহাজারা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২০ সালের ২৮ ডিসেম্বর চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত চারজন বিশিষ্ট এডহক কমিটির এই সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে। যার স্মারক নম্বর-চশিবো/বিদ্যা/কক্স(চক)/১৩১/২০০৪(অংশ-১)/৩১২২(৩)।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃক জারিকৃত কমিটির পরিপত্রে মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক রুস্তম গণি মাহমুদ। আর পদাধিকার অনুবলে কমিটির সদস্য সচিব হয়েছেন প্রধান শিক্ষক আব্দুল মালেক। এডহক কমিটির সদস্যরা হলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনিত শিক্ষক প্রতিনিধি বিবেক চন্দ্র শীল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তক মনোনিত অভিভাবক প্রতিনিধি মো.আবুল হোছন।
জারিকৃত পরিপত্রের অনুসরণিয় কাজ হলো (ক) উল্লেখিত এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯ বর্ণিত প্রবিধান ৭ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করিতে হইবে। (খ) প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান ৯(২) অনুসারে এডহক কমিটি বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে। তবে শিম/শ-১১/১০-১১/২০০৯/১৭১,তারিখ ১২-০৪-২০১১মূলে শিক্ষক/কর্মচারী নিয়োগ প্রদান করিতে পারিবে না।##
