নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা নজির আহমদ সীমান্ত(৫০) মৃত্যুবরন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
আজ ১লা নভেম্বর বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। সপ্তাহখানেক আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া হয়।
নজির আহমদ টেকনাফের সাবরাং লেজিরপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।
সাংবাদিক নজির টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি। তিনি দৈনিক সমকাল, গাজী টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ছিলেন ।
মৃত্যুকালে তিনি এক ছেলে,এক মেয়ে, ভাই-বোন, রাজনৈতিক ও পেশাগত জীবনের সহকর্মী, শুভাকাংখী রেখে গেছেন।
আগামীকাল ২ নভেম্বর সকাল ১০টায় সাবরাং হাই স্কুল মাঠে নামাজে জানাজে শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করে।
সাংবাদিক ও আওয়ামী লীগ নজির আহমদ সীমান্ত’র মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, টেকনাফ প্রেসক্লাব, টেসাস, টেকনাফ টুডে পরিবার, কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ###
