হুমায়ূন রশিদ : সেন্টমার্টিন সাগর পয়েন্ট দিয়ে গভীর রাতে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে ১৭জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। এই সময় ৫জন দালালকে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
জানা যায়, ১৮মে সকালে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ সিজি ষ্টেশনের বিশেষ অভিযানে সেন্টমার্টিন দক্ষিণ পাড়া বীচ এলাকা হতে আটক ১০জন রোহিঙ্গা পুরুষ, ৭জন নারী ও শিশুকে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানব পাচারের অভিযোগে আটক দালাল মহি উদ্দিন, আব্দুল খালেক, মোবারক, আমিন শরীফসহ ৫জনকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় সোর্পদ করা হয়।
উল্লেখ্য, গত ১৭ মে গভীর রাতে উক্ত রোহিঙ্গা ও দালালদের সেন্টমার্টিন দক্ষিণ পাড়া বীচ এলাকা হতে আটক করা হয়।
