আজিজ উল্লাহ : বিএনপি নেতা সাঈদ আল নোমান বলেন,”শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম আমৃত্যু সাম্য ও মানবতার কল্যাণে কাজ করে গেয়েছিলেন।ওনারই অনুসৃত পথে হেঁটে চলেছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।হৃদয়ে দেশপ্রেম এবং মানবপ্রেম নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে তিনি আমাদের নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি সর্বদা গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মী ও দেশবাসীর পাশে একজন মহান অভিভাবকের ন্যায় যেমন ছায়া হয়ে ছিলেন, ঠিক একইভাবে সাধারণ অসহায় মানুষের নানাবিধ সেবামূলক কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত।দেশের চর্তুকোণে জনাব তারেক রহমান এর সেবামূলক কাজের বিস্তৃতি রয়েছে।আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান সারা জীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গিয়েছেন।জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন,আস্থার শেষ আশ্রয়স্থল ছিলেন।
গতকাল” ২২ মার্চ ২০২৫, চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের অন্তর্গত ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপি নেতা মরহুম মোঃ ইউনুসের দুই মেয়ে এক ছেলের পড়াশোনার দায়িত্ব নেন বিএনপি নেতা সাঈদ আল নোমান।এসময় নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, হালিশহর থানা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,থানা বিএনপি নেতা জানে আলম,২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ জামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
