চকরিয়ায় খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষ্যে জোনাল অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওতাধীন চকরিয়ায় (কক্সবাজার-২) খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে জোনাল অফিসারদের নিয়ে গতকাল ৩১ডিসেম্বর-১৭ইং থেকে ২জানুয়ারি-১৮ইং ৩দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে এ কর্মশালার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এম.এ।
তিন দিনব্যাপি এ কর্মশালার সভাপতিত্ব করেন কক্সবাজার-২ জেলা শুমারি সমন্বয়কারী মো. ইদ্রিস আলী। এসময় চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন প্রকল্পের জেলা শুমারি সমন্বয়কারী মো. ইদ্রিস আলী ও মাস্টার ট্রেইনার মো. শামীম আহমেদ।
উল্লেখ্য,টিএমএসএস’র সহযোগিতায় পুরো কর্মশালা ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।