এস এম রুবেল, মহেষখালী :
মহেশখালীর মাতারবাড়িতে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে ১০ জন। আহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম এহসান (১২)। সে স্থানীয় দক্ষিণ মিয়াজির পাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র বলে জানা যায়।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেল- নুরী, জিহাদ, মারুফ, আক্কাস, রাহাত, এরশাদ, মোঃ নুরী, তুহিন, জয়নাল।
শুক্রবার (২২ জানুয়ারী) মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, আজ থেকে দুই দিন ব্যাপী মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আজিজিয়া মাদ্রাসার সভার প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে। স্কুলের মাঠে সিলিন্ডার থেকে গ্যাসের বেলুন ফুলিয়ে শিশুদের কাছে বিক্রি করছিল এক বেলুন বিক্রেতা। তবে ঐ বেলুন বিক্রেতার নাম জানা যায়নি। হঠাৎ বিকট শব্দে ঐ গ্যাস সিলিন্ডারটি বিষ্ফোরিত হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পরপরই থানার ওসি, এএসপি, ফায়ারসার্ভিসের অফিসার, চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
