টেকনাফে শয়ন কক্ষ হতে ওয়ান শুটারগান ও বুলেটসহ এক স-ন্ত্রা-সী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও বুলেটসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,৬মে সকাল সোয়া ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং ইউপির ঊনছিপ্রাং রইক্ষ্যং এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে দক্ষিণ রইক্ষ্যংয়ের মৃত আব্দুল জলিলের পুত্র আবু বক্কর (৪০) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার বসত-ঘরের শয়ন কক্ষের দক্ষিণ-পূর্ব কোনায় খাটের তোষকের নিচে অস্ত্র-বুলেট মজুদ করে রেখেছে মর্মে জানায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। গ্রেতারকৃত ব্যক্তি উক্ত এলাকার একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। #####