ভালো সাংবাদিক কারা?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এরকম প্রশ্ন চলতে ফিরতে আমাকে অনেক শুনতে হয়। হয়ত সাংবাদিকতা নিয়ে দুটি বই লিখেছি কিংবা ফেসবুকে মাঝেমধ্যে সাংবাদিকতা নিয়ে ‘ক্ষেপে যাই’ বলেই হয়তো এই প্রশ্নটা বেশি শুনি।
তখন আমি প্রশ্নকারীকে পাল্টা প্রশ্ন করে বলি, আপনি কোন্ ভালোটি জানতে চাচ্ছেন? মানে সাংবাদিক নৈতিকতার দিক দিয়ে ভালো নাকি, দক্ষতার দিক দিয়ে ভালো?
নৈতিকতার দিক দিয়ে ভালো অথচ দক্ষতার দিক দিয়ে ভালো না— এরকম সাংবাদিক দিয়ে কাজের কাজ হবে না।
আবার দক্ষতার দিক দিয়ে ভালো, অথচ নৈতিকতার দিক দিয়ে ভালো না; এরকম সাংবাদিকও ড্যাঞ্জারাস।
দুটোই যাদের খারাপ, তারা বাংলাদেশের মিডিয়ায় ভালো অবস্থানে আছে।
দুটোই যাদের ভালো (এরকম কর্মী আছে হাতে গোনা) তারা কোনঠাঁসা।
লেখক :
লুৎফর রহমান হিমেল
সাংবাদিক
