ভাইস-চেয়ারম্যান পদে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের একক মনোনীত প্রার্থী হিসাবে বিভ্রান্তি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক::
টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের মনোনীত একক প্রার্থী হিসাবে বিভ্রান্তি সৃষ্টি’র পাঁয়তা করা হয়েছে। ৫মার্চ (মঙ্গলবার )সন্ধ্যায় ফেইজবূকসহ বিভিন্ন সোস্যাশ মিডিয়াতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওঃ রফিক উদ্দীনকে একক প্রার্থী ঘোষনা দেওয়ায় এমন বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
সুত্রে জানা যায়, ৫মার্চ (মঙ্গলবার ) বিকালে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের জরুরী সভার সিদ্ধান্ত দেখিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওঃ রফিক উদ্দীনকে একক প্রার্থী মনোনীত ঘোষনা করা হয় এমন সংবাদ প্রকাশিত হয়। অথচ ওইদিন আগামী ২৪ মার্চ অনুষ্টিতব্য টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের পক্ষে ভাইস-চেয়ারম্যান পদে কে প্রতিদ্বন্দীতা করবে এমন কোন আলোচনা বা জরুরী সভাও অনুষ্ঠিত হয়নি। এব্যপারে পরিষদের শীর্ষ নেতাও প্যানেল মেয়র-১ মাওঃ মুজিবুর রহমান (০১৮১৯৫৯৩৬০০) তাৎক্ষনিক এক সংবাদ মাধ্যমে জানান, টেকনাফ বড় মাদরাসায় ওলামা পরিষদের কোন জরুরী সভা অনুষ্ঠিত হয়নি। প্রকৃত পক্ষে ওইদিন আমি টেকনাফ বড় মাদরাসা অফিসে দুপুরের খাবার খেয়ে বসেছি। এমন সময় কাকতালীয় ভাবে আমি সেখানে রয়েছি খবর পেয়ে অন্যানরা উপস্থিত হয়। যার ছবি টেকনাফ উপজেলা ওলামা পরিষদের জরুরী সভার সিদ্ধান্ত দেখিয়ে, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের মনোনীত ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাওঃ রফিক উদ্দীনের নামে মিথ্যা প্রচারনা চালিয়েছে। এ ব্যাপারে একটি মহল নির্বাচনী ফায়দা হাসিলের জন্য মিথ্যা প্রচারনা চালিয়েছে। আমি উক্ত মিথ্যা তথ্যে প্রচারিত সংবাদের তীব্রনিন্দা জানাচ্ছি।