শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপজাতীয় পল্লী নতুন চাক পাড়ায় বন্যহাতির দল হানা দিয়ে এক বসত-ঘর গুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ই ফেব্রুয়ারী রাত আনুমানিক পোনে ১২টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন চাক পাড়া চাইহ্লা থোয়াই চাকের বাড়িতে।
প্রত্যক্ষদর্শী গৃহকর্তা চাইহ্লা থোয়াই চাক জানান, খাওয়া দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। ঐ সময় বন্যহাতির দল এসে তার ঘরে উপর সৌড় দিয়ে টানা হেচড়া করে ঘরটি ভাঙ্গা শুরু করে। ঘটনাটি বুঝতে পেরে কৌশলে বাড়ি থেকে বের হওয়ায় পরিবারের সকল সদস্যরা হাতির আক্রমণ থেকে কোন রকমে প্রাণে রক্ষা পায়। এসময় তার বৃদ্ধা মা ধুং মা চাক, (৭০) আহত হয়েছে। বন্যহাতিটি তান্ডব পুরো বসতঘর ভেঙ্গে চুরমার করে ফেলেছে। ঘরে রক্ষিত বিভিন্ন মালামাল ও নষ্ট করে ফেলে। এছাড়া ধান, চাউল, খেয়ে ফেলে। যার ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান।
খবর পেয়ে ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউপি সদস্য আবদুর রহিম, আবু তাহের, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এসময় বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন এবং পুরো উপজাতিয় পল্লীর লোকজন বন্যহাতির আক্রমণে আতংক অবস্থায় রয়েছেন বলে অনেকেই জানান।
