বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি পদক লাভ করলেন টেকনাফ পৌর কাউন্সিলর রেজাউল করিম মানিক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক :
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি পদক লাভ করলেন টেকনাফ পৌর কাউন্সিলর রেজাউল করিম মানিক। বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষনা কেন্দ্রের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা খান ফাউন্ডেশনের সহযোগীতায় গত ৩১ মার্চ ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সফল পৌর কাউন্সিলর হিসাবে টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিককে এ পদকে ভূষিত করা হয়।