বিজয়ের আলোর পতাকা নিয়ে ছুটছে ফেরিওয়ালা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

শাহ মনসুর আলী নোমান : সিলেটে লাল সবুজের পতাকা নিয়ে ছুটছেন পতাকার ফেরিওয়ালা। তাদের পতাকায় নগরের বিভিন্ন স্থাপনা সেজে ওঠে মহান বিজয়ের আলোতে। বিজয় দিবসে নগরবাসীর পোশাকেও আসে লাল-সবুজের ছোঁয়া।
আর কয়েকদিন পরেই আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবসকে কেন্দ্র করে সিলেটে জমজমাট হয়ে উঠেছে জাতীয় পতাকা’র বেচাকেনা। বিভিন্ন গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, অফিসের ডেস্ক,বাড়ির ছাদ, দোকানপাটেও উড়ছে বিজয়ের নিশান আমাদের জাতীয় পতাকা।বিজয় দিবসকে সামনে রেখে লাল-সবুজের পতাকা নিয়ে সিলেট শহরের অলি-গলি, পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যস্ততম এলাকা এবং রাস্তা-ঘাটে ঘুরে বেড়ান একদল মানুষ।ডিসেম্বর মাসের শুরু থেকেই পতাকা বিক্রির উৎসব শুরু হয়েছে। চলবে বিজয় দিবস পর্যন্ত। মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন জাতীয় পতাকা বিক্রি করে। সিলেট শহরের কোর্ট পয়েন্ট এলাকায় ও জেলা পরিষদের সামনে শনিবার বিকেলে (১১ ডিসেম্বর ২০২১) পতাকা বিক্রি করতে ব্যস্ত এই যুবক।

শাহ মনসুর আলী নোমানঃ কলামলেখক ও সমাজকর্মী;নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ কর্মরত ।