বিশেষ প্রতিবেদক :
পেকুয়ায় এসআই কর্তৃক গাড়ী চালককে মাঝ রাস্তায় কানধরে সিজদা করানোর ছবি ফেইসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
পেকুয়ায় মীর কাশেম নামের এক গাড়ি চালককে মাঝরাস্তায় কানধরে সিজদা করান এসআই ! মীরকাসেম কক্সবাজার সদরের নাজিরার টেক এলাকার নুরুল আলমের পুত্র। এ ঘটনায় পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলা সদর চৌমুহনী চৌরাস্তার মোড়ে এহেন ঘৃণিত কাজ করেন পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম। দাড়িওয়ালা ওই গাড়ি চালকের সাথে এমন কান্ড করায় নিন্দার ঝড় বইছে উপজেলার ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে।
ভুক্তভোগী মীর কাশেম বলেন, আমি কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিলাম। পথিমধ্যে পেকুয়া চৌমুহনী এলাকায় আমাকে পিছন থেকে ডাক দিয়ে থামায় এক লোক। কাছে আসতে দেখলাম তিনি পুলিশের লোক। পুলিশ দেখে আমি গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগার অযুহাতে আমাকে কানধরে সিজদার নির্দেশ দেয়। এতে আমি আপত্তি করলে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে শত শত মানুষের সামনে কানধরিয়ে রাস্তার মাঝখানে সিজদা করায়। এ ঘটনার আমি সুষ্ঠ বিচার দাবী করছি।
এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
