টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ইয়াবা ও ট্রাক নিয়ে হ্নীলা মোচনীর হেলাল ড্রাইভারসহ ২জনকে আটক করেছে।
সুত্র জানায়, ১৭ আগষ্ট ভোর সাড়ে ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা কয়েকজন রোহিঙ্গা বোঝাই কক্সবাজারগামী একটি ট্রাক আসলে তল্লাশী চালায়। এসময় ট্রাকে থাকা লোকজনের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়ির বনেট খুলে তল্লাশীর সময় এয়ার ফিল্টার ও রেডিয়েটরের পেছনে অভিনব কায়দায় ফিটিং করা ৫৭লক্ষ ৪৫হাজার ৬শ টাকা মূল্যমানের ১৯হাজার ১শ ৫২পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ট্রাকে থাকা হ্নীলা মোচনীর মোঃ লতিফ আহমদের পুত্র চালক মোঃ হেলাল উদ্দিন (৩৩) এবং সীতাকুন্ডের ডাকাতিয়া বাড়ির মৃত অলি আহমদের মেয়ে খালেদা বেগম (৩৯) কে আটক করে ট্রাকটি জব্দ করা হয়।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও ট্রাকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
