চকরিয়ায় প্রয়াত জিয়াউদ্দিন বাবলুর স্বরণ সভা ; উপস্থিত জিএম কাদের এমপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পাটির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যেসব নির্বাচন হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে। আমরা স্বাধীন নির্বাচন গঠনের জন্য সরকারের কাছে রূপরেখা তুলে ধরেছি। আমরা বলেছি, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হলে কোনদিন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন এইদেশে হবেনা।
বিএনপি তত্তাবধায়ক সরকার ব্যবস্থা চাইলেও আমরা তাঁর বিরোধী। আমরা বলেছি, বাংলাদেশের সংবিধানের আইনের আলোকে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেইজন্য আইনের প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। সেটি বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেনা।
শনিবার ৬ নভেম্বর বিকালে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা সদরের অভিজাত কমিউনিটি সেন্টার গ্রীণভেলীর সম্মেলনকক্ষে সাবেক সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় পাটির উদ্যোগে পাটির প্রয়াত মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ জিয়াউদ্দিন বাবলু স্বরণে আয়োজিত স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় জিএম কাদের আরও বলেন, বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছেনা। আমরা এই সংস্কৃতি বিরোধী। জাতীয় পাটি প্রতিটি নির্বাচনে অংশ নেবে। কারণ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার মধ্যদিয়ে জাতীয় পাটি সারাদেশে প্রমাণ করবে আমাদের সাংগঠনিক কার্যক্রম আগের চেয়ে অনেক শক্তিশালী। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেসব জেলা উপজেলায় জাতীয় পাটি নির্বাচনে অংশ নেবেনা, আমি ধরে নেব, এখানে আমার নেতারা ব্যর্থ এবং সংগঠনের সার্বিক অবস্থা দুর্বল। আশাকরি এই পরিস্থিতি উত্তোরণে সবাইকে কাজ করবেন।
সভায় সম্প্রতি সময়ে জ¦ালানি তেলের দাম বৃদ্দির সমালোচনা করে জিএম কাদের বলেন, এখনো দেশে কোভিড পরিস্থিতি বিদ্যমান। দেশের মানুষ জীবন-যাত্রায় চরম দুর্বিষহ অবস্থা পার করছে। এই মুর্হুতে জ¦ালানি তেলের দাম বাড়ানোর কারণে সব সেক্টরে এর প্রভাব পড়বে। তাতে জনগনের উপর নতুন করে অত্যাচার হবে। এইধরণের অযাচিত সিদ্বান্তের জন্য সরকারকে মাশুল দিতে হবে। আশাকরি এখনো সময় আছে সরকার এই বিষয়টি পুর্ণবিবেচনা করবে দেশের জনগনের স্বার্থে।
কক্সবাজার জেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পাটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মাহমুদুল করিম চৌধুরী, জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছ, প্রেসিডিয়াম সদস্য নাজমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুল আমিন ভুট্টু, কক্সবাজার জেলা জাতীয় পাটির আহবায়ক মেহেরুজ্জামান, সদস্য সচিব মুফিজুর রহমান মুফিজ, কক্সবাজার জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, কক্সবাজার জেলা ছাত্র সমাজের সভাপতি সুলতান মাহমুদ। এছাড়াও স্বরণনসভায় জাতীয় পাটি এবং মহিলা পাটি ও ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় পাটির সংসদ সদস্যবৃন্দ বক্তব্য দেন।
সভায় উপস্থিত থেকে সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, সহসভাপতি মাস্টার অংকেছিং, মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির মৌলভী ছিদ্দিক আহমদ, সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মেম্বার, চকরিয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি সাংবাদিক দিদারুল ইসলাম, মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.জুনাইদ, চকরিয়া পৌরসভা সভাপতি আবু ছাদেক, সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ, মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি নাছির উদ্দিন জাপা, বদরখালী ইউনিয়নে জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন, ঢেমুশিয়া সভাপতি রুহুল কাদের, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন, সাহারবিলের সভাপতি মোসলেহ উদ্দিন, বিএমচরের সভাপতি বদিউল আলম, ডুলাহাজারার সভাপতি মোহাম্মদ মুবিন, সম্পাদক মুফিজুর রহমান, চকরিয়া উপজেলা যুবসংহতির সভাপতি শফিউল আলম, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মিনহাজ উদ্দিন বাবু। স্বরণসভায় চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টি, মহিলা পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##