শামীম ইকবাল চৌধুরী : নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ১৫ আগষ্ট সকালে উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীগ সভাপতি ও চেয়ারম্য অধ্যাপক মো,শফি উল্লাহ ও নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) অাশারাফুল হক, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেন, উপজেলা ভাইস চেযারম্যান মংলাওয়ে মার্মা, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরত্ন,
উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি মো:অাবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মো: ইমরান, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, অাওয়ামী লীগে যুগ্ন সম্পাদক ডা: সিরাজুল হক,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি ও আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সা: সম্পাদক জাহাঙ্গীর আলাম কাজল, সদর ইউপি চেয়ারম্যন নুরুল অাবছার ইমন, সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুল সক্তার, যুবলীগের সহসভাপতি মো: হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু সাধারণ সম্পাদক রেজাউল করিম,কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ইরফান মাহাবুব রায়হান সাধারণ সম্পাদক মুমিনুল অালম মুমুসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্টা সম্পন্ন করা হয় ।
দিবসটি উপলক্ষে উপজেলায় সারা দিনই ছিল নানা কর্মসূচী অনুষ্ঠান।
এদিকে গত ১৪ আগষ্ট সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ কবির বিন্দুর এবং ভারপ্রাপ্ত সা: সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের চিরজাগ্রত বাংলাদেশ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়।
