ইরানে ভূমিকম্পে নিহত ৫, আহত ১২০

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২০ জন। আজ শুক্রবার ভোররাতে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি পূর্ব আজারবাইজান প্রদেশের হাশট্রুড শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে ওই অঞ্চলের তিনটি গ্রাম ধ্বংস হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। রেড ক্রিসেন্টসহ জরুরি উদ্ধারকারীদল সেখানে প্রেরণ করা হয়েছে।
আরবীয় এবং ইউরেশিয়ান প্লেটগুলির মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিত ইরান। যার ফলে অতীতেও বহু ভূমিকম্পের অভিজ্ঞতা রয়েছে দেশটির।