হোয়াইক্যং কাঞ্জরপাড়ার শিক্ষাবিদ আলহাজ্ব মাওঃ জলিল আহমদের নাত-নাতনীদের সাফল্য

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিবেদক : সদ্য সমাপ্ত গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন বৃত্তি এবং পিইসি পরীক্ষার ফলাফলে হোয়াইক্যং ইউনিয়নের শিক্ষাবিদ আলহাজ্ব মাওঃ জলিল আহমদের নাত-নাতনীদের সাফল্য অব্যাহত রয়েছে।
জানা যায়, উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুহাফা বৃত্তি পরীক্ষায় হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার আলহাজ্ব নুরুল বশর ছিদ্দিকীর পুত্র নাইমুর রশিদ ছিদ্দিকী কাঞ্জর পাড়া মডেল একাডেমী থেকে ৭মশ্রেণী এবং একই প্রতিষ্ঠানের ৪র্থশ্রেণী হতে হাজী জকির আহমদের মেয়ে নাবিলা আফরোজ ঐশী অংশ গ্রহণ করে গুহাফা ও টেকনাফ ফাউন্ডেশন অব দ্যা রাইজিং হিউমিনিটি বৃত্তি লাভ করেছে। নাবিলার বড় বোন তানজিলা আফরোজ আর্শীও একই প্রতিষ্ঠান হতে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে। কৃতি শিক্ষার্থীরা কাঞ্জরপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওঃ জলিল আহমদের গর্বিত নাত-নাতনী, অধ্যাপক এনামুল হক এবং ডাঃ হাফেজ মুহাম্মদ মুজিবুল হক (বিসিএস) এর ভাগিনা-ভাগিনী। আগামীতে এই কৃতি শিক্ষার্থীরা সকলের নিকট দোয়া প্রার্থী।