বাহারছড়ায় শত্রুতার বসে পুকুরে বিষ প্রয়োগে ৩৩ লাখ টাকার মাছ নিধন!

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১ লাখ মাছের বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। স্বপ্নের মাছের পুকুরে ব্যাপক ক্ষতির এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছেন কৃষক।

বৃহস্পতিবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর আছারবনিয়া স্থানীয় শামসুল আলমের পুত্র নুরুন্নবীর চারদিকে জাল দিয়ে ঘেরা পুকুরে এঘটনা ঘটে।বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

নুরুন্নবী জানান,” প্রায় ১ একর জায়গার উপর পুকুর খনন করে আধুনিক পদ্ধতিতে তেলাপিয়া মাছের চাষ করছেন তিনি। এই পুকুরে তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছও রয়েছে। এতে আমার প্রায় ৩৩ লাখ টাকা খরচ হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।”

স্থানীয় প্রক্ষ্যদর্শী আজিজুল ইসলাম জানান, সকালে তার পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন। তারা সবাই ধরে নেন পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে চারদিকে জালের ঘেরার সাথে উপরেও জাল দেয়া আছে তাতে একটু কালো ট্রিপলে মূলত বিষ প্রয়োগ করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, ” আছারবনিয়া পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে কেহ লিখিত কিংবা মৌখিকভাবে তদন্ত কেন্দ্রে কেহ জানায়নি বলেও জানান তিনি।”