রিয়াজুল হাসান খোকন(বাহারছড়া):
টেকনাফ বাহারছড়ায় ৩৫০ পিছ মায়ানমারের আন্ডামান বিয়ার ক্যান উদ্ধার করেছে বাহারছড়া শামলাপুর কোষ্টগার্ড ক্যাম্পের সদস্যরা।
টেকনাফ বাহারছড়া শামলাপুর কোষ্টগার্ড ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) গিয়াস উদ্দীন রুবেল জানান, গত ২৯ এপ্রিল রাত ১০টার দিকে একটি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হোয়াইক্যং পাহাড়ের ঢালার ভিতর অভিযান চালিয়ে একটি ডাম্পার গাড়ির পেছন থেকে মায়ানমার থেকে অবৈধ পথে আসা ৩৫০ পিচ বিয়ারের ক্যান উদ্ধার করি। এসময় কোস্টগার্ড উপস্থিতি টের পেয়ে বিয়ারের মালিক ও গাড়ির ড্রাইভার কৌশলে পালিয়ে যায় বলে তিনি জানান।
কোষ্টগার্ড বিয়ার গুলো উদ্ধার করে স্থানীয় সাংবাদিক ও বাহারছড়ায় দায়িত্বে থাকা সরকারের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থার সামনে বিয়ার গুলো গণনা করেন।
উদ্ধারকৃত বিয়ার যথাযথ কতৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বাহারছড়া শামলাপুর কোষ্টগার্ড ক্যাম্পের ইনচার্জ জানান।
