বাহারছড়ার হোসন মাষ্টার আর নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি : বাহারছরা ইউনিয়নের মারিশবনিয়া এসইএসডিপি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, পরিবেশ কর্মী, মাষ্টার হোছাইন আহমদ (৬৫) প্রকাশ হোছন মাষ্টার আর নেই। তিনি আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ আসরের নামাজের পর মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার হোছন আহমদ এর মৃত্যুতে বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।