এম.জিয়াবুল হক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চকরিয়া উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল আলোচনা সভা ও নবনির্বাচিত চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নবনির্বাচিত চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আলহাজ মো.নুরুল আখের, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব, সাবেক ছাত্রনেতা হাসান আল বসরী, আশেকুর রহমান মামুন, পৌর যুবলীগের সহ-সভাপতি এম নুরুস শফি, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাকিবুর রহমান কলিম।
সভায় আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কৃষ্ণ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.সুমন দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বাবুল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু দাশ। এছাড়াও ইফতার মাহফিল আলোচনা সভায় চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অধীন প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মী, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের আমলে উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার প্রধানের পরিকল্পিত কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ উন্নতশীল দেশের কাতারে।
তিনি আরও বলেন, সরকারের সফল এই অর্জন নস্যাত করতে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোট এখনো দেশবিরোধী অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। মনে রাখতে হবে বিএনপি জামাত জোট রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের টাকা বিদেশে পাচার হয়। জনগনের সম্পদের লুটপাট বেড়ে যায়। দেশে জঙ্গিবাদ, বোমা হামলা, নৈরাজ্য থেকে শুরু করে সৃষ্টি হয় অরাজক পরিস্থিতি। তাদের এই অপচেষ্ঠা শক্তহাতে প্রতিরোধ করতে হবে। সেইজন্য স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থেকে জননেত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক হিসেবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় চকরিয়াবাসি আগামী দিনের সারথী হিসেবে থাকবে। পাশাপাশি সরকারের এই অগ্রযাত্রা এগিয়ে নিতে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনগনের পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীকে সম্পৃক্ত থাকতে হবে। আশাকরি স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ভুমিকা পালন করবে।
