নিজস্ব প্রতিবেদক : টেকনাফ বাহারছাড়ার শামলাপুর এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে মাদক সম্রাট হিসেবে পরিচিত সোনা মিয়াকে আটকে করেছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। ২১ ফ্রেরুয়ারী রাত ৩টা সময় পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক ব্যবসায়ী বাহারছড়া শামলাপুর এলাকার কাদির হোসেনের পূত্র। সে এর আগেও কয়েকবার ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছে বলে জানা যায়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক আইনে মামলা রয়েছে। উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান,আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এদিকে এই মাদক ব্যবসায়ীকে আটক করায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সর্বস্তরের মানুষ।
