পেকুয়া শীলখালী আওয়ামী লীগের সভাপতি ওয়ারেচী প্রার্থী হতে চাইছে বারবাকিয়া ইউপি নির্বাচনে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী এবার পাশের ইউনিয়ন বারবাকিয়া থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে দলীয় প্রতীক নৌকা পেতে জোর তদবির শুরু করেছেন। হঠাৎ করে তিনি দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দেয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছোট ইউনিয়ন শীলখালীতে ২০১৩ সালে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্বরত রয়েছেন ওয়াহিদুর রহমান ওয়ারেচী। তিনি ২০১১ সালে শীলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন এবং ২০১৪ সালে আওয়ামীলীগের পক্ষে হয়ে দলীয়ভাবে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও নির্বাচন করে পরাজিত হন।
আসন্ন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পাশের ইউনিয়ন বারবাকিয়া ইউপি থেকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়তে জেলা আওয়ামীলীগ বরাবরে মনোনয়ন পাওয়ার জন্য দলীয়ভাবে আবেদন করেছেন এবং জেলা আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড বরাবরে স্বাক্ষাতকার ও দেন বলে জানিয়েছেন বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন।
বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন বলেন ওয়াহিদুল রহমান ওয়ারেচী বর্তমানে শীলখালী আওয়ামীলীগের সভাপতি হয়ে অন্য ইউনিয়নে দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করলে তিনি ভোটযুদ্ধে জিততে কষ্ট হবে।
শীলখালী ইউনিয়নের তার জনপ্রিয়তা থাকলে ও বারবাকিয়া ইউনিয়নে তার কোন গ্রহন যোগ্যতা নেই বললেই চলে কেননা তার রাজনৈতিক অঙ্গন শীলখালী সুতরাং তাকে শীলখালীতে দলীয় মনোনয়ন দেওয়া হলে তার জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন শীলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নেজামত মুহাম্মদ।
স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, শীলখালী ইউনিয়নে পেকুয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শীলখালী বিএনপির সহ সভাপতি নুরুল হোসাইন পুনরায় চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওয়াহিদু রহমান ওয়ারেচী তার রাজনৈতিক এলাকা শীলখালী থেকে তড়িগড়ি করে বারবাকিয়া ইউনিয়েেন ভোটার ট্রান্সফার করেছেন। মুলত এর পেছনে প্রভাবশালী আওয়ামীলীগ নেতার মত রয়েছে। মুলত ওই নেতার বাল্যকালের বন্ধু হলেন বিএনপি নেতা নুরুল হোসাইন চেয়ারম্যান।
তাকে পুনরায় জিততে নৈপথ্যে লেনদেনের বিনিময়ে ওয়াহিদকে সমাঝোতা করে পাশের ইউনিয়ন বারবাকিয়াতে ভোট করা হয়েছে। নেতাকর্মীরা অভিযোড় তুলেছেন, শীলখালীতে ওয়াহিদুর তেমন গ্রহনযোগ্যতা না থাকলে সরকারি দলের নেতার আশীর্বাদে চেয়ারম্যান হওয়ার স্বপ্নে ভোটার পরিবর্তন করেছেন।##