বালুখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী হিসাবে ইয়াবা সম্রাট হত্যা মামলার অাসামি জামাত নেতা অাকবর অাহমদ মনোনীত !

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এইচ,এম সালামত :
উখিয়া উপজেলা বালুখালী উচ্চ বিদ্যালয় পরিচালানা কমিটিতে শিক্ষানুরাগী হিসাবে মনোনীত করেছেন হত্যা ও ইয়াবা সম্রাট জামাত নেতা অাকবর অাহমদ।অবশেষে অাইনের জটিলতা অমান্য করে বালুখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম অধিবশনে শিক্ষানুরাগী হিসাবে কালো টাকার বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা গড়ফাদার হত্যা,অস্ত্র ও ইয়াবাসহ প্রায় ডজন মামলার আসামী বহুল আলোচিত ইয়াবা গড়ফাদার অাকবর অাহমদ কে মনোনীত করেছেন।সম্প্রতি অভিভাবক নির্বাচনে অভিভাবক প্রার্থী অসিউর রহমান ভোটার তালিকায় অমিল ও রোহিঙ্গা শিক্ষার্থীদের অভিভাবক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করায় অভিয়োগ অাদালতে মামলা করেছিলন,যা পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত নতুন কমিটির কার্যক্রম স্থগিতাদেশ দেয় অাদালত।স্বরাষ্ট মন্ত্রনালয়ের তালিকাভুক্ত একজন ইয়াবা গড়ফাদার ও প্রায় ডজন মামলার আসামী অশিক্ষিত ব্যাক্তি জামাত নেতা অাকবর অাহমদকে শিক্ষানুরাগী হিসেবে মনোনীত করায় খরবটি ছড়িয়ে পড়লে তা বালুখালীতে টক অব দ্যা টাউনে পরিনত হয়। বালুখালী উচ্চ বিদ্যালয়ের মত একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন একজন ব্যাক্তি কে শিক্ষানুরাগী করায় সচেতন মহলের ক্ষোভ প্রকাশ করেন। সুত্রে জানা যায়, বালুখালী ভুলো হত্যা মামলার চার্জসিটভুক্ত ১নং আসামী শিয়ালিয়া পাড়ার মৃত ইয়াকুব অালীর ছেলে অাকবর অাহমদ ইয়াবা গড়ফাদার হিসেবে এলাকায় ব্যাপকভাবে আলোচিত, তিনি পালংখালী অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফজল কাদের ভুট্রোর চাচাত ভাই ইয়াবা গড়ফাদার অাকবর অাহমদ। তাছাড়া অাকবর অাহমদ সম্প্রতি বালুখালী বিজিবি অাটককৃত ২৪ হাজার ইয়াবার গড়ফাদার। অাওয়ামীলীগ নেতা হাজী অাবদুল মজিদকে হত্যার চেষ্টা ঘটনার অন্যতম পরিকল্পনা কারী বলে জনশ্রুতি রয়েছে। এ ধরনের বহুল আলোচিত একজন অপরাধীকে শিক্ষানুরাগী মনোনীত করছে শুনে এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে এলাকার সচেতন মহল মনে করেন একজন ইযাবা ডনকে শিক্ষানুরাগী করায় শিক্ষাপ্রতিষ্ঠানে কলংকিত হবে।
এই ব্যাপারে পালংখালী ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি এম,এ মন্জুর বলেন বর্তমান সরকার উন্নায়নের বাধাগ্রস্ত করায় জামাত নেতা অাকবর অাহমদ কালো টাকার বিনিময়ে শিক্ষানুরাগী হয়েছে।বিএনপি জামাত সাথে অাতাত করে অামার সাধারণ সম্পাদক দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতেছে,ভুট্রোর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি জামাতের সাথে অাতাঁতের অভিযোগ রয়েছে।