বাইশারীতে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : ১মদিনের খেলায় বাঁশকাটা ফুটবল একাদশের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপির সৌজন্যে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারী বুধবার বিকাল ৪টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ মোঃ মাঈনুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুর রহিম, আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু মংলা মার্মা, যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ (বান্টু), সাংগঠনিক সম্পাদক এন.কে রাশেদ, কৃষকলীগ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ বেলাল, আওয়ামীলীগ নেতা জলিলুর রহমান, প্রধান শিক্ষক মংলাগ্য মার্মা, ছাত্রলীগ সভাপতি এস.কে রিপন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মুফিজুর রহমান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান (মানিক) প্রমুখ।
2 13 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে প্রথম দিনের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, কক্সবাজার বাঁশকাটা ফুটবল একাদশ (বনাম) বৃহত্তর গর্জনিয়া ফুটবল একাদশ। উভয় দলের মধ্যকার খেলায় প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও শেষার্ধের খেলার ত্রিশ মিনিটের মাথায় বাঁশকাটা ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহীত খেলোওয়াড় মোস্তাফিজ, একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত গর্জনিয়া ফুটবল একাদশ কোন ধরনের গোল করতে না পারায় বাঁশকাটা ফুটবল একাদশ ১-০ গোলে জয় লাভ করেন।
উক্ত খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, কক্সবাজার রেফারীস এসোসিয়েশনের সদস্য শফিউল আলম, তার দুই সহযোগি ছিলেন, সিরাজুল হক, ও আনিছুল হক। টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে। বাঁশকাটা ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহীত খেলোয়াড় নাসির উদ্দীন।