বাহারছড়া সমুদ্র তীরে ভেসে এসেছে অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহার ছড়া উত্তর শিলখালী সমুদ্র তীরে ভেসে এসেছে অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। ধরা করা হচ্ছে লাশটি জাহাজপুরা ঘাটে যে রোহিঙ্গা বোঝাই করা ট্রলার থেকে ঝড়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টারদিকে কুলে ভেসে এসেছে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয় নুরুল ইসলাম জানায়, লাশটি একটি পুরুষ মানুষের। তিনি সমুদ্রে মাছ শিকার করতে আসলে লাশটি পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। লাশটি দেখে অনুমান করা যায় বয়স মোটামুটি ৩০-৩৫ মধ্যে হবে। লাশ এখনো পচে গলে যায়নি। দাফনে দেরি হলে দুর্গন্ধ ছড়িয়ে এলাকায় দূষিত হওয়ার আশংকা রয়েছে।

এবিষয়ে সংশ্লিষ্ট তদন্ত কেন্দ্রে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে, ইনচার্জ লিয়াকত আলী বলেন লাশটির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।