শামীম ইকবাল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি(নাইক্ষ্যংছড়ি)
বান্দরবান-৩০০ আসনের একাদশ জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী বীর বাহাদুরের পক্ষে কোমর বেঁধে নেমেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ সভাপতি মো, জসিম উদ্দীন-সিনিয়র সহ-সভাপতি হোসেন আহাম্মেদ,সধারণ সম্পাদক আলী হোসেন ও সদর যুবলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে উপজেলা ও সদর ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ। বিজয় দিবসে দিনভর নৌকার পক্ষে উপজেলার বাইশারী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন তারা।
এসময় গণ- সংযোগ ও প্রচারণায় সাথে ছিলেন,উপজেলা সহ-সভাপতি নাজমুল হাছান,সদর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মিজানুল করিম,উপজেলা যুবনেতা মো, আয়াছ, ইব্রাহিম আজাদ, বাইশারী যুবলীগ সভাপতি আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক রাশেদ, প্রমূখ।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈ সিং এর বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগের সকল নেতাকর্মী বাইশারীবাসীর কাছে আহবান জানান।
