শামীম ইকবাল চৌধুরী : শেষ হয়েছে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের মেয়াদ। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে চলতি মাসেই তফসিল ঘোষনা হতে পারে। এই লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের তৃণমূলের ভোটে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী লড়াইয়ের লক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১সেপ্টেম্বর রাতে নাইক্ষ্যংছড়িস্থ জেলা পরিষদ ডাক বাংলোয় (রেস্ট হাউস) আয়োজিত সদর ইউনিয়নের ৪০ জন ভোটার গোপন ব্যলেটে ভোট প্রয়োগ করেন।
এতে ৩ প্রার্থী লড়াই করেন। তারমধ্যে ২৩ ভোট পেয়ে একক প্রার্থী নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আবছার পেয়েছেন ১৭ভোট। এছাড়াও যুবলীগ সাধারন সম্পাদক আলী হোসেন মেম্বার প্রার্থী হলেও তিনি কোন ভোট পাননি।
এদিকে তসলিম ইকবাল চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণায় খুশির আমেজ দেখা গেছে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে। তাঁর শুভাকাঙ্কীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের পুনঃ মনোনীত প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী বলেন, ‘দলের জন্য আমার অতীতের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করে ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন, তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জনগনকে সাথে নিয়ে আমি প্রিয়নেতা পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের হাতকে শক্তিশালী করার জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যাবো।
প্রার্থী নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা অং মারমা, জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়াই চাক, সিনিয়র আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুর রহমান,সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার,যুগ্ন সম্পাদক ডাঃ সিরাজুল হক, বাহাদুর, দপ্তর সম্পাদক এম,এস ইকবাল চৌধুরী, মহিলালীগ নেত্রী জুহুরা বেগম,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার, ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ বিন্দু,এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমুসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
