নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
বাংলা চ্যানেল থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড এর সহকারী গোয়েন্দা পরিচালক লে.কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, টেকনাফস্থ শাহপরীরদ্বীপ আউটপোস্ট সদস্যরা ২ এপ্রিল রাত আড়াইটায় টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যবর্তী বাংলা চ্যানেল থেকে দুইটি বস্তায় ইয়াবা গুলো উদ্ধার করেন। এসময় কোস্টগার্ড সদস্যরা সন্দেহজনক একটি ফিশিং ট্রলারকে ধাওয়া করলে ট্রলারটি থেকে দুইটি বস্তা সাগরে ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুইটি উদ্ধার করে তার ভিতরে দেড় লাখ ইয়াবা পাওয়া যায়। কোস্টগার্ড জানিয়েছে জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাত কোটি পঞ্চাশ লাখ টাকা।
