টেকনাফ টুডে ডেস্ক : দৈনিক ৭১ ডটকম-এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে গ্রেফতার করেছে র্যাব-৩। রোববার ভোরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারণার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।’
