বাংলাদেশ-ভারত ২য় ওয়ান ডে ; টস জিতে ব্যাটিংয়ে টাইগারেরা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় আজ জিততেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন।
পেসার হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনার নাসুম আহমেদ। মিরাজের বীরত্বে প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় পায় বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়েও মিরাজের ব্যাটে বাংলাদেশ তাড়া করে ১৮৭ রানের লক্ষ্য। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন মুস্তাফিজুর রহমান।

মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলার পর তৃতীয় ম্যাচটি খেলতে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।

 

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ