সাদ্দাম হোসাইন : হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরাঅভিযান চালিয়ে ইয়াবাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে আটক করেছে।
সুত্র জানায়,১৫নভেম্বর (সোমবার) বিকাল সোয়া ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলা নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বালুখালী ১২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-২ এর বাসিন্দা মৃত সোলতান আহমদের পুত্র মোহাম্মদ আসলাম (২২) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
