বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে টেকনাফের দুই মেধাবী ছাত্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বার্তা পরিবেশক : দেশে নতুনভাবে আত্নপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল “বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ” কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফের দুই মেধাবী ছাত্র স্থান পেয়েছেন। নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে রিয়াজ উদ্দিন ও নুরুল ইসলাম নাহিদ দুই মেধাবী ছাত্র স্থান করে নেওয়ায় উপজেলাবাসী তাদের অভিনন্দন জ্ঞাপন করেছেন।

২৭ফেব্রুয়ারী বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঘোষিত “বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ” কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ (২০২০-২১ইং সেশন, সূর্যসেন হল), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য, আন্ত:বিশ্ববিদ্যালয় জুডো গোল্ডমেডেলিস্ট চ্যাম্পিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন (উখিয়া-টেকনাফ) সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগ (২০২১-২২ইং সেশন, জসিম উদ্দিন হল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক নুরুল ইসলাম নাহিদের নাম ঘোষণা করেন। এই খবর সীমান্ত উপজেলা টেকনাফে ছড়িয়ে পড়ায় পরিবার ও পরিচিতজন,শুভাকাংখীসহ উপজেলাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য,রিয়াজ উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ৩নং ওয়ার্ডস্থ হোয়াব্রাং এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দু সামাদের ১মপুত্র। তিনি গ্রামের ইমাম আবু হানিফা (রহঃ) দাখিল মাদ্রাসা হতে প্রাথমিক শিক্ষা শেষে ২০১৮সালে ঐতিহ্যবাহী হ্নীলা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। ২০২০সালে চট্টগ্রাম সরকারী সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ^বিদ্যালয়ের সূর্যসেন হলে অবস্থান নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ (২০২০-২১) সেশনে অনার্স করছেন।

অপরদিকে নুরুল ইসলাম নাহিদ উপজেলার একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদা নুরালী পাড়ার শামসুল আলমের ১মপুত্র। তিনি লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা শেষ করে হ্নীলা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশের পর ঢাকা বিশ^বিদ্যালয়ের জসিম উদ্দিন হলে অবস্থান নিয়ে ব্যবস্থাপনা বিভাগ (২০২১-২২) সেশনে অনার্স করছেন।

দেশের মানুষের আশা-আকাংখা এবং স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে নতুন আঙ্গিকে আতনপ্রকাশ করতে যাওয়া “বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ” কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউপির দুই মেধাবী ছাত্র স্থান পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নেওয়ায় এই মেধাবী ছাত্রনেতা দ্বয়ের প্রতি অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তাদের সৎ ও যোগ্য নেতৃত্বে সারাদেশসহ টেকনাফের সার্বিক উন্নয়নের ভূমিকা অপরিসীম বলে মনে করেন উপজেলাবাসী। ####