হ্নীলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানদারসহ ২জনকে আহত করার অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় একদল দূবৃর্ত্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানদারসহ ২জনকে রক্তাক্ত করে এবং নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ১১জুন রাত সাড়ে ১২টারদিকে হ্নীলা পূর্ব পানখালী (মইন্যার জুম) এলাকার নুরুল কবিরের পুত্র মোঃ আক্তার (২২) ও মনির (২০), আবুল হোছনের পুত্র মোহাম্মদ (৪০) এবং বুইশ্যা (৩০) সহোদর গং এবং সিকান্দর গংয়ের মধ্যে কথা কাটাকাটির জেরধরে সংঘর্ষ হয়। এরই সুত্রধরে উক্ত সংঘর্ষে স্থানীয় ফরিদুল আলমের পুত্র মাঈন উদ্দিন সিকান্দর গংয়ের পক্ষ অবলম্বন করেছে সন্দেহ করে মুদি দোকানদার মাঈন উদ্দিন এবং তার ভাই কায়সার উদ্দিনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে এবং দোকানের মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন দোকানদার মাঈন উদ্দিন এবং কায়সারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এই ব্যাপারে দোকানদার মাঈন উদ্দিন বাদী হয়ে উপরোক্ত ৪জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ###