প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১০.০০মিনিটে আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মোহাম্মদ ফায়সাল, এডভোকেট বাবলু মিয়া, এডভোকেট মোহাম্মদ হারেছ, এডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, এডভোকেট মোহাম্মদ আহসান উলাহ, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট আবুল কালাম আজাদ (৬), এডভোকেট নাসির উদ্দিন, এডভোকেট আবদুর রউফ, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট ফরিদুল আলম (পিপি) প্রমুখ।
সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু আমাদের বিজয় দিয়েছেন, তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের উন্নয়ন দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে মাননীয় জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কেউ যেন তা বানচাল করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাঁরা এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন সেই সব শহীদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুরুল হক।
