টেকনাফ টুডে ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বর যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নববধূ ও শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নববধূর নাম তাসলিমা আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও চারজন নারী রয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন।
