টেকনাফ টুডে ডটকম :
২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। দিবসটি কেন্দ্র করে ১ থেকে ২০ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। তা্রই অংশ হিসাবে ১৭ই অক্টোবর সকাল ১১টায় সাবরাং সরকারী প্রা: বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতার অনুষ্টিত হবে। এতে সাবরাং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হারিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহন করবে।
প্রতিযোগীতার বিষয় হচ্ছে শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান।
টেকসই উন্নয়ন লক্ষমাত্রা প্রচার করা এই দিবসের অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগীতায় বিজয়ী ৩ জনকে জাতিসংঘের পক্ষ হতে পুরস্কার প্রদান করা হবে।
এতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
টেকনাফ টুডে ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের সমন্বয়কারী প্রতিষ্ঠান আইএসসিজি।
