টেকনাফে ২য় দফায় আরো ৮৮জন বিজিপি সদস্যের আত্নসমর্পণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : মায়ানমার সীমান্তে বিদ্রোহী ও সরকারী বাহিনীর মধ্যে লড়াইয়ের জেরধরে নিরাপদ নাফনদী পার হয়ে ২য় দফায় বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে টেকনাফে আরো ৮৮জন মায়ানমারের বিজিপি সদস্য কোস্টগার্ডের নিকট আত্নসমর্পণ করে আশ্রয় নিয়েছে।

জানা যায়, ৫মে দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা দায়িত্বপূর্ণ নাফনদী এলাকায় টহল দানকালে মায়ানমার হতে ২য় দফায় ইঞ্জিন নৌকাযোগে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে মায়ানমার সীমান্তরক্ষী (বর্ডার গার্ড পুলিশ) বাহিনীর ৮৮জন সদস্য। বিজিপি সদস্যদের সামনে কোস্টগার্ডের টহল দল পড়লে তারা আত্নসমর্পণ করে আশ্রয় প্রার্থনা করে। বিষয়টি কোস্টগার্ড সদস্যরা উর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করে আত্নসমর্পণকৃত বিজিপি সদস্যদের কোস্টগার্ড জওয়ানেরা কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে আসার পর তাদের পরিচয় নিশ্চিত করে। এরপর আশ্রিতদের খাদ্য, চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের রামু সেক্টরে যোগাযোগ করে সন্ধ্যা ৬টারদিকে ২য় দফায় আত্নসমর্পণকৃত বিজিপির ৮৮জন সদস্যদের হ্নীলা উচ্চ বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। গত দুইদিনে এই আশ্রয় কেন্দ্রে ১শ ২৮জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

উক্ত বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। ###