এম.জিয়াবুল হক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে এক কোটি চারা রোপনের অংশহিসেবে চকরিয়া উপজেলার বিভিন্ন জনপদে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি শুরু হয়েছে। সর্বশেষ সোমবার ৩ আগস্ট চকরিয়া উপজেলার বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে তিনটি করে গাছের রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসুচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের সদস্য এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ।
কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন কক্সবজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, বরইতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিদ এবং বরইতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.মারুফ, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে বরইতলী উচ্চ বিদ্যালয়ে কর্মসুচি শেষে চকরিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন কক্সবজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম। #
