হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে পালিত হয়েছে।

৩ফেব্রুয়ারী হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রয়াত সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের ঈসালে সওয়াব উপলক্ষ্যে দুপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদে এশা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতি বাহাদুর শাহ তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি,সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জহির আহমদ, হ্নীলা আল ফালাহ একাডেমির অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী।

bbs 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

সংগঠনের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু। সমিতির হিসাব বিবরণী প্রকাশ করেন সাধারণ সম্পাদক আব্বাস আলী। নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্বারী ফরিদুল আলম, হাজী আমান উল্লাহ সওদাগরসহ ব্যবসায়ীগণ।
এতে প্রধান অতিথি এই বাজারের ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্বার্থ রক্ষার আশ্বাস প্রদান করেন।

bbs 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এরপর অন্যান্য বক্তারা এই সমিতির বর্তমান নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করে আগামী দিনে সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোহিতা কামনা করেন। আগামীতে সাধারণ ব্যবসায়ীদের উপর জমিদারদের শোষণ-নির্যাতন বন্ধসহ যেকোন ধরনের অন্যায় আবদার কঠোর হাতে দমনের জন্য আহবান জানানো হয়।

bbs 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এরপর উপস্থিত অতিথিবৃন্দদের ক্রেস্ট দিয়ে বরণের পর সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ ৪ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে মিষ্টিমুখ করানোর পর উপস্থিত সকলে প্রীতিভোজে মিলিত হয়। ###