সাবেক রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিনগত রাত সাড়ে ৮টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
কয়েকদিন আগে মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত অসুস্থতায় (স্ট্রোক) কারণে তিনি অ্যাপেলো হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক আনোয়ারা বেগমের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, ২ নাতি ও ২ নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।